এই দাবিকে সামনে রেখে সংগঠনগুলির উদ্যোগে আয়োজন করা হয় এক বিক্ষোভ মিছিলের।মিছিল থেকে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি তোলেন বিক্ষোভকারীরা। শুধু স্লোগানেই থেমে থাকেননি তাঁরা, প্রতিবাদের অংশ হিসেবে জ্ঞেনেশ কুমারের কুশপুতুলও দাহ করা হয়। এই কর্মসূচির মধ্য দিয়ে নিজেদের ক্ষোভ ও প্রতিবাদের বার্তা তুলে ধরেন বামপন্থী ছাত্র-যুব সংগঠনের সদস্যরা।নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এবং নিজেদের দাবির পক্ষে সরব হয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভারতের নির্বাচন কমিশনার জ্ঞেনেশ কুমারের পদত্যাগের দাবিতে পথে নামল চারটি বামপন্থী ছাত্র-যুব সংগঠন।
