নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামীকাল আগরতলায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিল প্রদেশ কংগ্রেস। বুধবার সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ও বিধায়ক প্রদীপ রায় বর্মন।কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তাদের একাধিক প্রশ্ন ও আপত্তি রয়েছে। সেই প্রতিবাদকে সামনে রেখেই আগামীকাল আগরতলা প্রেস ক্লাব থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।এদিনের সাংবাদিক সম্মেলনেই আরও একটি রাজনৈতিক বার্তা সামনে আসে। বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ছয়জন কর্মী-সমর্থক আনুষ্ঠানিকভাবে প্রদেশ কংগ্রেসে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান কংগ্রেস নেতৃত্ব।নতুন সদস্যদের যোগদানে সংগঠন আরও শক্তিশালী হবে বলে আশাবাদী প্রদেশ কংগ্রেস। আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে তাঁদের সক্রিয় অংশগ্রহণের কথাও জানানো হয়েছে।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগরতলায় কংগ্রেসের বিক্ষোভ, দলে যোগ ৬ জনের
