গোপন সূত্রের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানা পুলিশ। শুক্রবার দুপুর প্রায় ১টা নাগাদ খবর আসে, যানা এলাকার বড়খলা থেকে একটি মেক্স গাড়িতে করে বিপুল পরিমাণ শুকনো গাঁজা রাঙামুড়া হয়ে মেইন রোডের দিকে পাচার করা হবে। তথ্যের ভিত্তিতে ওসি সিতিকন্ট বর্ধনের নেতৃত্বে পুলিশ নির্দিষ্ট স্থানে এম্বুশ করে।সন্দেহভাজন TR01D-3432 নম্বরের গাড়িটি পৌঁছাতেই পুলিশ আটকানোর চেষ্টা করলে চালক ও সহচালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতরে থাকা চারটি ড্রাম থেকে মোট ১৩৮ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।উদ্ধার হওয়া গাঁজা ও গাড়িটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু হয়েছে। পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি রয়েছে বলে জানিয়েছে পুলিশ
পলাতক চালক, কিন্তু রক্ষা পেল না গাঁজার চালান
