Headlines

দুর্গাপূজার আগে বস্ত্র বিতরণ, ৩৯ নম্বর ওয়ার্ডে মানবিক উদ্যোগ

আসন্ন দুর্গাপূজার আনন্দে সামিল হতে ৩৯ নম্বর পৌর ওয়ার্ডের মানুষের পাশে দাঁড়াল ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডল। মণ্ডলের উদ্যোগে পুজো উপলক্ষে আয়োজন করা হয় বস্ত্র বিতরণ কর্মসূচির।এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মানুষের হাতে বস্ত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। উপস্থিত ছিলেন ৮ নম্বর মণ্ডল সভাপতি শ্যামল কুমার দে, ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলক রায় সহ অন্যান্যরা।পুজোর আগে এই উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যেও দেখা যায় উৎসাহ। উৎসবের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়, সেই বার্তাই উঠে আসে এই কর্মসূচির মধ্য দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *