Headlines

চুরি করা বাইক বিক্রি করতে গিয়েই ধরা! কৈলাসহরে উদ্ধার দুই বাইক, গ্রেপ্তার ৩

গণেশ পূজার সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন দুই যুবক। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় দেখেন, যেখানে বাইক রেখেছিলেন সেখানে আর নেই তাঁদের প্রিয় দুই চাকা। এরপর শুরু হয় খোঁজ।ঘটনাটি ২০ সেপ্টেম্বরের। কৈলাসহরের বিসি নগর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুরের সঞ্জিত রুদ্রপালের TR02F5740 এবং সমরুরপারের বাসিন্দা অজিত দাসের TR02A7906 নম্বরের দুটি সুপার স্প্লেন্ডার বাইক চুরি যায়। বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানান তাঁরা।এরপর ১ অক্টোবর কৈলাসহরের ফুলবাড়ীকান্দি এলাকার একটি সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে চুরি যাওয়া বাইকের একটি বিক্রি করতে আসে এক ব্যক্তি। কিন্তু কাগজপত্র দেখাতে না পারা, নকল চাবি এবং খুলে রাখা নম্বর প্লেট দেখে সন্দেহ হয় শোরুম কর্তৃপক্ষের। খবর দেওয়া হয় পুলিশকে।পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে কুমারঘাট রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া দ্বিতীয় বাইকটিও।এরপর দুই বাইকের মালিক লিখিত অভিযোগ দায়ের করলে কৈলাসহর থানায় 59/2026 নম্বরে BNS-এর 303(2)/3(5) ধারায় মামলা রুজু হয়।শুক্রবার সাংবাদিক বৈঠকে কৈলাসহর থানার ওসি তাপস মালাকার জানান, বাইক চুরি চক্রের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হচ্ছে।দীর্ঘদিন পর নিজেদের হারিয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তিতে দুই মালিক—অজিত দাস ও সঞ্জিত রুদ্রপাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *