Headlines

চার দশকের পথচলা উদযাপনে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে বিশেষ অনুষ্ঠান

চার দশকের গৌরবময় পথচলা পূর্ণ করল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। ৪০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা।শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চার ক্ষেত্রে গত ৪০ বছরে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা অনুষ্ঠানে তুলে ধরা হয়। বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ পথচলার নানা স্মৃতি ও সাফল্যের দিকও উঠে আসে আলোচনায়।প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। চার দশকের অর্জনকে স্মরণ করার পাশাপাশি আগামী দিনে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *