Headlines

প্রেম না প্রতারণা? উত্তর চেবরীতে তোলপাড়

উত্তর চেবরী এলাকায় এক বিধবা মহিলার মৃত সন্তান প্রসবকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, অনুকূল পাল নামে এক ব্যক্তি অবৈধ সম্পর্কের জেরে ওই মহিলাকে প্রতারণা ও মানসিকভাবে বিপর্যস্ত করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক থাকলেও শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, শুধু এই ঘটনাই নয়—এর আগেও একাধিক অসহায় মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে তাদের জীবন বিপন্ন করেছেন অনুকূল পাল। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় ক্ষোভের সঞ্চার হয়।
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মহিলা থানা পুলিশ। ওসি জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *