শিক্ষা দপ্তরের দীর্ঘদিনের শূন্যপদ দ্রুত পূরণের দাবিতে এবার শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানালেন এইচটিজিটি-র ২১৭৬ জন ছাত্র-ছাত্রী। তাঁদের দাবি, শূন্যপদ পূরণে দেরি হওয়ায় শিক্ষা ব্যবস্থার পাশাপাশি তাঁদের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হচ্ছে।বৃহস্পতিবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন সংগঠনের প্রতিনিধিরা। বক্তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষা দপ্তরের বিভিন্ন পদ খালি পড়ে থাকায় স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়ছে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনার উপরও।তাই আর দেরি না করে দ্রুত শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষা ব্যবস্থাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানান তাঁরা।
শূন্যপদ পূরণে দ্রুত পদক্ষেপের দাবি, শিক্ষামন্ত্রীর দ্বারস্থ ২১৭৬ ছাত্র-ছাত্রী
