প্রতিবেশী এক যুবককে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বামুটিয়া মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাসের ভাই শঙ্কর দাসের বিরুদ্ধে। অভিযোগকারীর দাবি, ঘটনার পর বামুটিয়া ফাঁড়িতে গিয়ে পুলিশকে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি অভিযোগের রিসিভ কপিও দেওয়া হয়নি বলে অভিযোগ। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন আক্রান্ত যুবক ও তাঁর পরিবার।
প্রতিবেশী যুবককে মারধরে হাত ভাঙার অভিযোগ, কাঠগড়ায় বামুটিয়া মণ্ডল সভাপতির ভাই!
