Headlines

Homeopathic চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ, কাঞ্চনমালায় প্রশ্নের মুখে স্বাস্থ্য পরিষেবা

কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের Homeopathic বহির্বিভাগের চিকিৎসক ডা. নীলাঞ্জিতা চন্দের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন ধরেই তিনি নিয়মিত হাসপাতালে উপস্থিত থাকেন না। মাসের অধিকাংশ সময় বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত থাকায় রোগীরা প্রয়োজনীয় হোমিওপ্যাথিক চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।সরকারি নির্দেশিকায় যেখানে স্পষ্টভাবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বহির্বিভাগ চালু রাখার কথা বলা আছে, সেখানে অভিযোগ অনুযায়ী চিকিৎসক প্রায়ই ১০টার আগে আসেন না এবং দুপুর ১টার মধ্যেই হাসপাতাল ছেড়ে চলে যান। ফলে দূরদূরান্ত থেকে আসা রোগীদের নিরাশ হয়ে ফিরে যেতে হচ্ছে।বুধবারও এমনই এক ঘটনা সামনে এসেছে। সকাল ১১টায় এক রোগী চিকিৎসা নিতে এসে চেম্বারে চিকিৎসককে পাননি। পরে তাঁকে হাসপাতাল চত্বরে দীর্ঘক্ষণ মোবাইলে কথা বলতে দেখা যায়। এতে প্রশ্ন উঠেছে—হাসপাতালে উপস্থিত থাকলেও তিনি আদৌ কতটা সময় রোগী দেখেন?এলাকাবাসীদের স্পষ্ট বক্তব্য, যদি চিকিৎসক নিয়মিত প্রোগ্রামেই ব্যস্ত থাকেন, তবে কাঞ্চনমালার সাধারণ মানুষ চিকিৎসা পাবে কোথায়? তাই অবিলম্বে ডা. নীলাঞ্জিতা চন্দকে অন্যত্র বদলি করে একজন দায়িত্বশীল চিকিৎসক নিয়োগের দাবি জানানো হয়েছে সরকার ও স্বাস্থ্য দপ্তরের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *