সোনামুড়া থানার পুলিশের টহল চলাকালীন এনসি নগর–ইউএনসি নগর সীমান্ত সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায় বেশ কয়েকটি প্যাকেট।তল্লাশি চালিয়ে সেখান থেকে উদ্ধার হয় মোট ৪৬ কেজি শুকনো গাঁজা। ঘটনাস্থলে গাঁজার দাবিদার কেউ না থাকায়, সমস্ত আইনি প্রক্রিয়া মেনে পুলিশ সেগুলি বাজেয়াপ্ত করে।উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ লক্ষ টাকা। এত বিপুল পরিমাণ গাঁজা সেখানে কীভাবে এল, এর পিছনে কারা রয়েছে—তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে সোনামুড়া থানার পুলিশ।
রাতের অন্ধকারে পাচারের আগেই পুলিশের নজরে এল বিপুল পরিমাণ গাঁজা।
