দীর্ঘদিনের জলসংকটে এবার কিছুটা স্বস্তির বার্তা পেল মণিপুরের তামেংলং জেলার নিউ কাইফুন্ডাই, টি. মটবুং এবং ওয়াইনামলং গ্রামের মানুষ। গ্রামবাসীদের হাতে জল সংরক্ষণের জন্য পানির ট্যাংক তুলে দিল অসম রাইফেলস।‘অপারেশন সদ্ভাবনা’র আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। জলসংকটে ভোগা পরিবারগুলির জন্য ট্যাংকগুলি দৈনন্দিন জীবনে জল মজুত ও ব্যবহারে গুরুত্বপূর্ণ সহায়তা করবে।ট্যাংক বিতরণের সময় গ্রামবাসীদের মধ্যে দেখা যায় আনন্দ ও স্বস্তির আবহ। তাঁদের কাছে এটি হয়তো বড় কোনও আয়োজন নয়, কিন্তু দীর্ঘদিনের জলকষ্টের মাঝে এই সামান্য সহায়তাই হয়ে উঠেছে অনেকটা আশার আলো।স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়ে শিক্ষা, স্বাস্থ্য, জলসহ বিভিন্ন ক্ষেত্রে সামাজিক উন্নয়নমূলক কাজ করে চলেছে অসম রাইফেলস। এই উদ্যোগও স্থানীয় সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নয়নে বাহিনীর সেই মানবিক প্রচেষ্টারই একটি অংশ।
মানুষের পাশে অসম রাইফেলস, তামেংলংয়ে জলসংকটে স্বস্তি
