Headlines

বিশালগড়ে মারুতি-বাইকের সংঘর্ষ, গুরুতর আহত দুই যুবক

রবিবার সন্ধ্যায় বিশালগড়ের জাঙ্গালিয়া মহাদেব বাড়ি সংলগ্ন সড়কে ঘটে মর্মান্তিক পথ দুর্ঘটনা। দ্রুতগতির একটি মারুতি গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষে বাইকে থাকা দুই যুবক ছিটকে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। আহত দুই যুবককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁদের দু’জনেরই অবস্থা আশঙ্কাজনক।ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *