Headlines

স্কুল চত্বরে বাম ছাত্র নেতাদের মারধরের অভিযোগ, কাঠগড়ায় প্রধান শিক্ষিকা

বিশালগড় মহকুমার দক্ষিণ চড়িলাম স্কুলে বাম ছাত্র নেতাদের মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বক্তব্য রাখতে গেলে কয়েকজন বহিরাগত যুবককে দিয়ে তাঁদের উপর হামলা চালানো হয়।ঘটনায় বেশ কয়েকজন ছাত্র নেতা আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। স্কুলের মতো শিক্ষাঙ্গনে ছাত্রদের উপর এভাবে হামলার অভিযোগ সামনে আসায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে।অভিযোগকারীদের দাবি, পুরো ঘটনার নেপথ্যে প্রধান শিক্ষিকার ভূমিকা রয়েছে। যদিও অভিযোগের সত্যতা এবং হামলার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ঘটনার পর স্কুল চত্বরে উত্তেজনা তৈরি হয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। পাশাপাশি শিক্ষাঙ্গনে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপেরও দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *