Headlines

চাকরির দাবিতে সরব দিব্যাঙ্গজনরা, ১৯ দফা দাবি নিয়ে সাংগঠনিক বৈঠক

চাকরি ও নিজেদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে এবার আরও জোরালো হচ্ছে দিব্যাঙ্গজনদের কণ্ঠস্বর। নিজেদের সমস্যা, দাবি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আজ আগরতলার রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে এক সাংগঠনিক আলোচনায় মিলিত হন দিব্যাঙ্গজনদের নেতৃত্ব ও প্রতিনিধিরা।আলোচনায় কর্মসংস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠক শেষে দিব্যাঙ্গজনদের অধিকার ও দাবি-দাওয়া সামনে রেখে মোট ১৯ দফা দাবি সনদ গ্রহণ করা হয়েছে।তাদের বক্তব্য, শারীরিক প্রতিবন্ধকতা যেন কর্মসংস্থানের পথে বাধা হয়ে না দাঁড়ায়। যোগ্যতা অনুযায়ী চাকরি ও সমাজে সম্মানজনকভাবে বেঁচে থাকার সুযোগ নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়।তবে শুধু দাবি-দাওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না এদিনের আয়োজন। বৈঠকের পাশাপাশি সকলকে নিয়ে পালিত হয় রাখি উৎসবও। একে অপরের হাতে রাখি পরিয়ে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার বার্তা দেন উপস্থিত সকলে।অধিকার আদায়ের লড়াইয়ের পাশাপাশি এমন মানবিক বন্ধনই যেন আরও শক্তি জোগায় দিব্যাঙ্গজনদের—এই প্রত্যাশাই উঠে আসে এদিনের কর্মসূচি থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *