Headlines

⚽ খেলার মাঠে সম্প্রীতির বার্তা

জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে দক্ষিণ মিজোরামের লাকি গ্রামের স্থানীয়দের সঙ্গে এবং অসমের ডিমা হাসাওয়ের মাইবাং ফুটবল গ্রাউন্ডে আয়োজিত Women’s Knockout Football Tournament-এ অংশ নিল অসম রাইফেলস।লাকি গ্রামে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে স্থানীয় যুবক ও অসম রাইফেলসের জওয়ানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠে তৈরি হয় উৎসবের পরিবেশ। প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি খেলায় উঠে আসে বন্ধুত্ব, দলগত মনোভাব ও পারস্পরিক আস্থার বার্তা।অসম রাইফেলসের এই উদ্যোগ শুধু খেলাধুলার প্রসার নয়, স্থানীয় তরুণ-তরুণীদের সুস্থ ও সক্রিয় জীবনযাপনে উৎসাহিত করার পাশাপাশি নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার একটি প্রয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *