Headlines

নদীতে তলিয়ে গেল মোহনপুর–সোনাই সড়কের বড় অংশ, দুর্ভোগে সাধারণ মানুষ

মোহনপুর থেকে সোনাই যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সড়কের এসরাই শান্তিপাড়া এলাকায় নদীগর্ভে চলে গেছে রাস্তার একটি বড় অংশ। ফলে কার্যত বিচ্ছিন্নতার আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় চলা অবৈধ বালু উত্তোলনের কারণেই নদীর গতিপথ ও পাড়ের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়েছে। এর জেরেই ধীরে ধীরে ভাঙনের কবলে পড়ে সড়কের একটি বিশাল অংশ সোনাই নদীতে তলিয়ে গেছে বলে দাবি তাঁদের।এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুলপড়ুয়া, কর্মজীবী মানুষসহ অসংখ্য সাধারণ মানুষ যাতায়াত করেন। রাস্তার এই পরিস্থিতিতে যাতায়াত যেমন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, তেমনই জরুরি প্রয়োজনে সমস্যায় পড়ার আশঙ্কাও বাড়ছে।স্থানীয়দের প্রশ্ন, দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ থাকা সত্ত্বেও কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হলো না? বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়ক তথা রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা, এমডিসি রবীন্দ্র দেববর্মা এবং মহকুমা ও ব্লক প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।স্থানীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাসিন্দারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙন রোধের পাশাপাশি নতুন করে রাস্তা নির্মাণের দাবি জানান। তাঁদের বক্তব্য, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে এই গুরুত্বপূর্ণ সড়কটি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।এখন সাধারণ মানুষের একটাই দাবি—অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দ্রুত রাস্তা পুনর্নির্মাণ ও স্থায়ী ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *