সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি চালকদের উপর চলা হয়রানি ও নানা সমস্যার বিরুদ্ধে সরব হন শ্রমিকরা।তাঁদের দাবি, একদিকে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে, অন্যদিকে পরিবহন পরিষেবার সঙ্গে যুক্ত শ্রমিকদেরও প্রতিনিয়ত নানা চাপ ও সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এই পরিস্থিতির দ্রুত সমাধান এবং শ্রমজীবী মানুষের স্বার্থে কার্যকর পদক্ষেপের দাবি জানান আন্দোলনকারীরা।
লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ই-রিকশা, টমটম ও অটোচালকদের বিভিন্ন সমস্যার প্রতিবাদে পথে নামল ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেস।
