Headlines

যোগেন্দ্রনগর সিপিআইএম কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনার পর বুধবার দলীয় কার্যালয় পরিদর্শনে যান সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী।

ঘটনাস্থল ঘুরে দেখার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, বিরোধী দলের কার্যালয়ে হামলার ঘটনা গণতান্ত্রিক পরিবেশ ও সংবিধানের প্রতি শাসক দলের মনোভাব নিয়ে প্রশ্ন তুলছে।জিতেন চৌধুরীর দাবি, বিজেপি রাষ্ট্রবাদ, গণতন্ত্র ও সংবিধানের কথা বললেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বিদ্যুতের মাশুল বৃদ্ধি-সহ বিভিন্ন ইস্যুতে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে বলেও দাবি করেন তিনি।বিদ্যুৎ মাশুল নিয়ে মুখ্যমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন, জনগণের ক্ষোভ আড়াল করতেই একের পর এক বক্তব্য দেওয়া হচ্ছে। মাশুলে ১০০ শতাংশ ছাড়ের ঘোষণা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।একইসঙ্গে, বিদ্যুৎ মাশুলের ছাড়কে কেন্দ্র করে বিজেপির ধন্যবাদ র‍্যালির সময় সিপিআইএম কার্যালয়ে ভাঙচুরের ঘটনাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, বিরোধী দলের হয়ে কথা বললেই দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটছে, যা রাজ্যের গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *