পুজোর প্রস্তুতিতে ইতিমধ্যেই ব্যস্ত হয়ে পড়েছেন ক্লাবের সদস্যরা। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের দুর্গাপুজার বাজেট প্রায় ১৪ লক্ষ টাকা। ঐতিহ্য ও উৎসবের আবহে এবারও দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় আয়োজনের প্রস্তুতি চলছে।
ভুট্টপুকুরের নাগের জলা সংলগ্ন মডার্ন ক্লাবে প্রতি বছরের মতো এবারও আসন্ন দুর্গাপুজাকে ঘিরে আয়োজিত হলো খুঁটি পূজা।
