Headlines

যোগা ট্রেনারের চাকরির টোপ, দেড় কোটি টাকা নিয়ে উধাও যুবক!

যোগা ট্রেনারের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৫০ জন যুবকের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বিশ্রামগঞ্জের পুষ্করবাড়ি এলাকার বাবুল কুমার জমাতিয়ার বিরুদ্ধে। চাকরির আশায় টাকা দেওয়ার পরও প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় প্রতারিত যুবকরা ক্ষোভে ফেটে পড়েন।অভিযোগ, টাকা নেওয়ার পর থেকেই বাবুল কুমার জমাতিয়া পলাতক। ঘটনার পর তাঁর বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। চাকরির আশায় টাকা দিয়ে প্রতারিতদের মধ্যে এখন উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *