স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার শিকার ষষ্ঠ শ্রেণির ছাত্র নয়ন দেবনাথ। বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চেছুড়িমাই শিব মন্দির সংলগ্ন জাতীয় সড়কে একটি ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত হয় সে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন নয়ন।ঘটনার পর থেকেই পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রিপারটি এখনও পুলিশের নাগালের বাইরে থাকায় পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন আহত ছাত্রের পরিবার ও স্থানীয়রা। তাঁদের দাবি, দ্রুত গাড়িটিকে শনাক্ত করে চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
স্কুল থেকে ফেরার পথে ট্রিপারের ধাক্কা, গুরুতর আহত ষষ্ঠ শ্রেণির ছাত্র
