আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৮তম জন্মদিন উপলক্ষে কলেজের প্রাক্তনীদের উদ্যোগে শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করা হয়।মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান প্রাক্তনীরা। অনুষ্ঠানে বক্তারা ত্রিপুরার শিক্ষা, সংস্কৃতি ও আধুনিক পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে মহারাজার দূরদর্শী ভূমিকার কথা স্মরণ করেন।প্রাক্তনীদের কথায়, তাঁর অবদান আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। শ্রদ্ধা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে আবেগঘন পরিবেশে পালিত হয় জন্মদিনের এই বিশেষ আয়োজন।
মহারাজার জন্মদিনে প্রাক্তনীদের শ্রদ্ধা নিবেদন
