সাব্রুম মহকুমার মনু বাজার থানার অন্তর্গত উত্তরপাড়া এলাকায় ১৪ বছরের এক বিশেষ চাহিদাসম্পন্ন জনজাতি নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ১৫ আগস্ট দুপুরের আগে ঘটেছে বলে অভিযোগ পরিবারের।নাবালিকার মায়ের অভিযোগ, বাড়িতে নির্জনতার সুযোগ নিয়ে এলাকার বাসিন্দা জহরলাল দেবনাথ (৫০)-এর বেশি বয়সী ওই ব্যক্তিকে ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক যৌন নির্যাতন করেন। ঘটনার পর আতঙ্ক ও অসহায়তার কারণে প্রথমদিকে থানায় অভিযোগ জানাতে পারেনি পরিবার।পরে গ্রাম প্রধান ও স্থানীয় মহিলা সংগঠনের সদস্যদের উদ্যোগে নাবালিকাকে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা পরীক্ষা করানো হয়। এরপর পরিবারের পক্ষ থেকে মনু বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের ভিত্তিতে পুলিশ জহরলাল দেবনাথকে বাড়ি থেকে আটক করে। মনু বাজার থানায় ১৮/২০২৬ নম্বর মামলা রুজু করে বিএনএস, পকসো আইন এবং RPwD Act-এর সংশ্লিষ্ট ধারায় তদন্ত শুরু হয়েছে।মঙ্গলবার সকালে মনু বাজার গ্রামীণ হাসপাতালে অভিযুক্তের মেডিকেল পরীক্ষা করানোর পর তাকে বিলোনিয়া স্পেশাল কোর্টে পেশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাব্রুম মহকুমা পুলিশ আধিকারিক দীপ্তনু বিশ্বাস।ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা ও নাবালিকার নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে।
সাব্রুমে ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত
