আগরতলা: রক্তদান শিবিরে বাধা এবং জাতীয় পতাকা উত্তোলনেও প্রতিবন্ধকতার অভিযোগকে কেন্দ্র করে সরব হলো বামপন্থী ছাত্র-যুব সংগঠনগুলি। ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দে-র বাড়িতে আয়োজিত রক্তদান শিবিরে দুষ্কৃতীদের বাধা এবং সোনামুড়ায় জাতীয় পতাকা উত্তোলনে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে চারটি বামপন্থী ছাত্র-যুব সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়।ছাত্র যুব ভবন থেকে শুরু হওয়া মিছিলে সংগঠনের কর্মী-সমর্থকরা বিভিন্ন স্লোগান দেন এবং ঘটনাগুলির তীব্র প্রতিবাদ জানান। তাঁদের অভিযোগ, সামাজিক ও গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা সৃষ্টি করে একটি ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে।মিছিল থেকে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একইসঙ্গে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান আন্দোলনকারীরা।
রক্তদান শিবির ও পতাকা উত্তোলনে বাধার অভিযোগ, প্রতিবাদে বাম ছাত্র-যুবদের মিছিল
