স্বাধীনতা দিবসের প্রাক্কালে আগরতলার লঙ্কামুড়া সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করেছে বিএসএফ। সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি ও টহল। যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।স্বাধীনতা দিবসকে ঘিরে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলিতে বিশেষ নজর রাখা হচ্ছে। নিয়মিত তল্লাশি ও পর্যবেক্ষণের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপদ পরিবেশ বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্বাধীনতা দিবসের আগে লঙ্কামুড়া সীমান্তে কড়া নজরদারি, সতর্ক বিএসএফ
