Headlines

ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পুলিশ সুপারের দপ্তরে বামপন্থী সংগঠনগুলির ডেপুটেশন

আগরতলা: একের পর এক ছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগে উদ্বেগ প্রকাশ করে এবার সরব হল বামপন্থী ছাত্র ও মহিলা সংগঠনগুলি। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়।Aidso, Aidyo ও Aimss-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের কর্মী-সমর্থকরা অংশ নেন। তাঁদের অভিযোগ, রাজ্যে নারী ও ছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। একের পর এক অপহরণ ও ধর্ষণের ঘটনায় পরিবারগুলির মধ্যে আতঙ্ক বাড়ছে।ডেপুটেশনে মোট চার দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে ছাত্রী ও মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা, নারী নির্যাতন ও অপহরণের ঘটনায় দ্রুত তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।সংগঠনের নেতৃত্বের বক্তব্য, শুধু ঘটনার পর ব্যবস্থা নিলেই হবে না, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে। বিশেষ করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীদের নিরাপত্তার দিকে আরও নজর দেওয়ার দাবি জানানো হয়।ডেপুটেশনের মাধ্যমে পুলিশ প্রশাসনের কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে সংগঠনগুলির পক্ষ থেকে বলা হয়, নারী ও ছাত্রীদের নিরাপত্তার প্রশ্নে কোনও ধরনের গাফিলতি মেনে নেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *