প্রয়াত সিপিআই(এম)-এর প্রাক্তন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য কমিটি। বুধবার দলের রাজ্য দপ্তরে আয়োজিত হয় স্মরণ কর্মসূচি।এদিন দলের নেতা-কর্মীরা সীতারাম ইয়েচুরির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। তাঁর রাজনৈতিক জীবন, আদর্শ এবং দেশ ও সাধারণ মানুষের স্বার্থে দীর্ঘদিনের ভূমিকা নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতৃত্ব।বক্তারা বলেন, সীতারাম ইয়েচুরির রাজনৈতিক চিন্তাধারা ও মানুষের প্রতি দায়বদ্ধতা আগামী দিনেও দলীয় কর্মীদের অনুপ্রেরণা জোগাবে। তাঁর দেখানো পথ অনুসরণ করে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সাধারণ মানুষের অধিকার রক্ষার আন্দোলনকে আরও শক্তিশালী করার বার্তাও উঠে আসে এদিনের কর্মসূচিতে।শ্রদ্ধা, স্মৃতিচারণ ও রাজনৈতিক আদর্শের বার্তার মধ্য দিয়ে প্রয়াত নেতাকে স্মরণ করেন সিপিআই(এম)-এর নেতা-কর্মীরা।
সীতারাম ইয়েচুরির জন্মদিবস স্মরণে CPI(M)-এর রাজ্য দপ্তরে শ্রদ্ধা
