Headlines

মাটির নিচে চার ড্রামে গাঁজা! মনাইপাথরে পিআর বাড়ি থানার অভিযানে গ্রেফতার বাবা-ছেলে

গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানাধীন মনাইপাথর কিলিংপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের দাবি করেছে পিআর বাড়ি থানার পুলিশ। রবিবার ওসি রতন রবি দাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।পুলিশ সূত্রে জানা যায়, দুলাল মজুমদারের বাড়িতে তল্লাশি চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা চারটি প্লাস্টিকের ড্রাম থেকে শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ১২২ কেজি। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত বলে সন্দেহ করা TR-08-E-0656 নম্বরের একটি অল্টো গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।ঘটনাস্থল থেকে বাড়ির মালিক দুলাল মজুমদার ও তাঁর ছেলে সাগর মজুমদারকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় পিআর বাড়ি থানায় ৩০/২০২৬ নম্বর মামলা রুজু করা হয়েছে এবং NDPS Act-এর সংশ্লিষ্ট ধারায় তদন্ত শুরু হয়েছে।ওসি রতন রবি দাস জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া মাদকের উৎস এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এদিকে, বাড়ির মাটির নিচ থেকে এত বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের এই অভিযানের পর মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যান্যদের বিরুদ্ধেও অভিযান আরও জোরদার হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *