Headlines

নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত, কদমতলায় চাঞ্চল্য

উত্তর ত্রিপুরার কদমতলা থানার অন্তর্গত রানীবাড়ী এলাকায় নবম শ্রেণির এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কদমতলা থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই ২০২৬ নাবালিকাকে বাড়ির সামনে থেকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এরপর নাবালিকার পরিবারের পক্ষ থেকে কদমতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে রবীন্দ্র মুন্ডা (৪৫) নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়। তাঁর বাড়ি কদমতলা থানার সাত সঙ্গম গ্রাম পঞ্চায়েতের খুলিডর ৪ নম্বর ওয়ার্ড এলাকায়।অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১৩৭(২), ১২৭(২), ৬৫(১) ধারা এবং পকসো আইনের ৪ ধারায় মামলা (নং ৪৩/২০২৬) রুজু করে তদন্ত শুরু করে।তদন্ত চলাকালীন গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে মূল অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় কদমতলা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আজ ধর্মনগর জেলা আদালতে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে পেশ করা হবে। ঘটনার সবদিক খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *