এবার জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে অল্প দূরত্বে মহাদেব দিঘীর পূর্ব পাড়ে শিক্ষক বিপ্লব সাহার বাড়িতে চোরের হানা। পরিবারের অনুপস্থিতির সুযোগে দরজার তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি তছনছ করে নগদ প্রায় ৫০ হাজার টাকা ও কয়েক ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।মঙ্গলবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।তবে একের পর এক চুরির ঘটনায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। তাঁদের অভিযোগ, গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের এত কাছাকাছি বারবার চুরি হলেও অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা চোখে পড়ছে না। এলাকাবাসীর দাবি, দ্রুত চোরদের গ্রেফতার করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হোক।
উদয়পুরে ফের দুঃসাহসিক চুরি, আতঙ্কে বাসিন্দারা।
