Headlines

চুরির মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই উদ্ধার বাইক, ধর্মনগরে পুলিশের জালে অভিযুক্ত

ধর্মনগর: চুরি হওয়ার মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই একটি মোটরসাইকেল উদ্ধার করে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে ধর্মনগর থানার পুলিশ। দ্রুত পদক্ষেপে পুলিশের এই সাফল্য এলাকায় প্রশংসিত হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ধর্মনগরের জেল রোড এলাকায় অভিযান চালানো হয়। সেখানে সন্দেহজনকভাবে চলাচল করা TR 05G 5659 নম্বরের একটি মোটরসাইকেল আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, মোটরসাইকেলটি কয়েক ঘণ্টা আগেই ধর্মনগরের মনতলা এলাকা থেকে চুরি করা হয়েছিল। অভিযোগ, চুরি করা বাইক নিয়ে পালিয়ে যাওয়ার সময় কৈলাসহরের বাসিন্দা নিতু দাস পুলিশের হাতে ধরা পড়েন।পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং অভিযুক্তকে আটক করে আইনানুগ প্রক্রিয়া শুরু করেছে। একই সঙ্গে এই চুরির ঘটনায় অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।পুলিশের দাবি, অপরাধ দমনে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান এবং নিয়মিত নজরদারি ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *