Headlines

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, হরিনার জগন্নাথ জিউ মন্দিরের উন্নয়ন প্রকল্পের শিলান্যাস

হরিনা: বহুদিনের প্রত্যাশার অবশেষে বাস্তব রূপ পেল। হরিনার ঐতিহ্যবাহী জগন্নাথ জিউ মন্দিরের উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা হলো সোমবার সকালে। এলাকার বিধায়ক জিতেন্দ্র চৌধুরী আনুষ্ঠানিকভাবে মন্দির উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেন।জানা গেছে, বিধায়কের উন্নয়ন তহবিল থেকে প্রায় ৮ লক্ষ ৩৮ হাজার টাকা ব্যয়ে মন্দিরের বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নের কাজ করা হবে। প্রকল্পটি সম্পূর্ণ হলে মন্দিরের পরিবেশ আরও উন্নত হবে এবং ভক্তদের জন্য বাড়বে বিভিন্ন সুযোগ-সুবিধা।শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি স্বপন সরকার, সম্পাদক, কমিটির সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি এবং এলাকার বহু ধর্মপ্রাণ মানুষ। অনুষ্ঠানে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্নয়ন কাজের শুভ সূচনা হয়।বক্তারা বলেন, জগন্নাথ জিউ মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি এলাকার মানুষের আবেগ ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমও আরও প্রাণবন্ত হয়ে উঠবে।দীর্ঘদিনের দাবি পূরণে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ছিল উচ্ছ্বাস। তাঁদের আশা, নির্ধারিত সময়ে কাজ শেষ হলে মন্দিরটি আরও আকর্ষণীয় ও দর্শনার্থীবান্ধব রূপ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *