Headlines

তিন সন্তানের মায়ের রহস্যমৃত্যু, বিশালগড়ে শোক-চাঞ্চল্য; ভিন্ন দাবি দুই পরিবারের

বিশালগড়: গভীর রাতের এক রহস্যজনক মৃত্যুকে ঘিরে শোক ও চাঞ্চল্যের আবহ বিশালগড়ের লালটিলা এলাকায়। মৃতা সনকা নম, তিন সন্তানের জননী। তাঁর অস্বাভাবিক মৃত্যু ঘিরে শ্বশুরবাড়ি ও বাপের বাড়ির পরিবারের বক্তব্যে স্পষ্ট অমিল থাকায় ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, সনকা নম দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তির মধ্যে ছিলেন। এলাকাবাসীর দাবি, তাঁর স্বামী নেশাগ্রস্ত হওয়ায় তিনি মানসিকভাবে অত্যন্ত কষ্টে দিন কাটাতেন। তবে এই দাবিগুলোর স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।শ্বশুরবাড়ির সদস্যদের দাবি, সনকা নম ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। অন্যদিকে, মৃতার বাপের বাড়ির পরিবারের অভিযোগ, তাঁর গলায় আত্মহত্যার সুস্পষ্ট কোনো চিহ্ন ছিল না। তাঁদের আরও অভিযোগ, ঘটনাটি ঘটার পর দীর্ঘ সময় ধরে তাঁকে বাড়ির উঠোনে ফেলে রাখা হয়। পরে খবর পেয়ে বাপের বাড়ির লোকজন এসে তাঁকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।ঘটনার খবর পেয়ে বিশালগড় মহিলা থানার পুলিশ হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *