মোহনপুর: নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে পুলিশের ধারাবাহিক অভিযানে ফের সাফল্য। সোমবার বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত তালতলা–ছোট আমতলী রোডে রুটিন যানবাহন তল্লাশির সময় অবৈধ নেশা সামগ্রী এসকফ (Eskuf)-সহ এক গাড়িচালককে আটক করে পুলিশ।অভিযানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহনপুরের এসডিপিও আশীষ দাশগুপ্ত জানান, রাজ্যজুড়ে চলমান নেশাবিরোধী অভিযানের অংশ হিসেবেই এই রুটিন চেকিং চালানো হচ্ছিল। সেই সময় সন্দেহভাজন একটি গাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধ নেশা সামগ্রী উদ্ধার করা হয় এবং চালককে আটক করা হয়।তিনি বলেন, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পুলিশ ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও রাজ্যের বিভিন্ন এলাকায় একইভাবে তল্লাশি ও নেশাবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।এ সময় উপস্থিত ছিলেন লেফুঙ্গা থানার ওসি রাজকুমার জমাতিয়া, বামুটিয়া পুলিশ ফাঁড়ির ওসি প্রীতম চাকমা, সাব-ইন্সপেক্টর নির্পেঞ্জয় জমাতিয়া সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা।পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি উদ্ধার হওয়া নেশা সামগ্রীর উৎস এবং এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
রুটিন চেকিংয়ে এসকফ উদ্ধার, বামুটিয়ায় আটক গাড়িচালক; নেশাবিরোধী অভিযানে পুলিশের সাফল্য
