নিয়োগের দাবিতে আন্দোলন অব্যাহত রাখলেন টেট-১ ও টেট-২ পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা। বুধবার তারা আগরতলার শিক্ষা ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবিতে শিক্ষা দপ্তরের আধিকারিকদের কাছে ডেপুটেশন প্রদান করেন। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগ না হওয়ায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তাই আর বিলম্ব না করে শূন্যপদে স্বচ্ছ ও দ্রুত নিয়োগের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানান তারা।
নিয়োগের দাবিতে ফের শিক্ষা ভবন ঘেরাও টেট উত্তীর্ণদের, ডেপুটেশন প্রদান
