Headlines

রাতে বাবার সঙ্গে শেষ কথা, সকালে মিলল ছেলের নিথর দেহ! মেলাঘরে মর্মান্তিক ঘটনা

রাতে বাবার সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলেছিলেন ছেলে। কেউ কল্পনাও করতে পারেননি, সেটাই হবে তাঁদের শেষ আলাপ। সকালে ঘুম থেকে উঠে বৃদ্ধ বাবা দেখেন, নিজের ছেলের নিথর দেহ পড়ে রয়েছে। মুহূর্তেই শোকে ভেঙে পড়ে গোটা পরিবার।মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মেলাঘর থানার অন্তর্গত উত্তর জুমেরঢেপা এলাকায়। মৃতের নাম কমলেশ চক্রবর্তী।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কী কারণে এই মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।পরিবারের সদস্য ও স্থানীয়দের দাবি, ঘটনার প্রকৃত কারণ দ্রুত উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *