Headlines

অভিযুক্ত দুই অটোচালক আটক, এয়ারপোর্ট থানার পুলিশের তৎপরতা। মন্ত্রী সুশান্ত চৌধুরীকে ধন্যবাদ জানালেন অভিযোগকারিণী।

এয়ারপোর্টের সামনে এক বিমানযাত্রীকে হেনস্থার অভিযোগের ঘটনায় দ্রুত পদক্ষেপ নিল এয়ারপোর্ট থানার পুলিশ। অভিযোগকারিণী বিনীতা ঘোষের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই অটোচালককে আটক করা হয়েছে।ঘটনার পর পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেন। এরপর পুলিশের এই দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন অভিযোগকারিণী বিনীতা ঘোষ। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বিমানবন্দর চত্বরে যাত্রীদের নিরাপত্তা ও হয়রানি রোধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।বর্তমানে পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এয়ারপোর্ট থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *