Headlines

NSS-এর উদ্যোগে গর্ব ও দেশাত্মবোধে উদযাপিত ৭৭তম প্রজাতন্ত্র দিবস উইমেন্স কলেজে

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উইমেন্স কলেজে পালিত হলো দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। সকাল সাতটায় জাতীয় পতাকা উত্তোলন করেন কলেজের মাননীয়া অধ্যক্ষা শর্বরী নাথ। এরপর ২৬শে জানুয়ারির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে প্রেরণামূলক বক্তব্য রাখেন অধ্যক্ষা মহোদয়া।অনুষ্ঠানের শুভ সূচনা হয় অধ্যাপক অরুণ মুখার্জির কণ্ঠে ‘এদেশের মাটি পরে’ গানটির মাধ্যমে। টিচার্স কাউন্সিলের সেক্রেটারি অধ্যাপিকা ড. নিবেদিতা ধর প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব ও সংবিধানের মূল্যবোধ নিয়ে আলোকপাত করেন।অনুষ্ঠানে কলেজের অধ্যাপক-অধ্যাপিকা, অশিক্ষক কর্মচারী ও ছাত্রীরা উপস্থিত থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এদিন NSS ইউনিটের পক্ষ থেকে অধ্যক্ষা মহোদয়াকে সম্মাননা প্রদান করা হয় এবং সকলকে ত্রিবর্ণ রঞ্জিত ব্যাজ পরিয়ে সম্মান জানান NSS স্বেচ্ছাসেবীরা।‘ধনধান্য পুষ্প ভরা’ গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সমগ্র কর্মসূচির পরিচালনার দায়িত্বে ছিলেন NSS প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য

One thought on “NSS-এর উদ্যোগে গর্ব ও দেশাত্মবোধে উদযাপিত ৭৭তম প্রজাতন্ত্র দিবস উইমেন্স কলেজে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *