Headlines

Hindi-স্থানীয় ভাষার সেতুবন্ধনে ঐক্যের বার্তা

মুখ্যমন্ত্রীমানিক সাহা বলেছেন, স্থানীয় ভাষার সংরক্ষণ ও রাষ্ট্রভাষা Hindiর প্রসার একসঙ্গে এগিয়ে নিতে হবে, কারণ ভাষার লক্ষ্য মানুষকে সংযুক্ত করা—বিভাজন নয়। হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত পূর্ব, উত্তর-পূর্ব ও উত্তর অঞ্চলের যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।মুখ্যমন্ত্রী জানান, সরকারি দপ্তর ও ব্যাঙ্কে হিন্দির ব্যবহার বাড়াতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি বলেন, সরকার ও জনগণের মধ্যে দৃঢ় সম্পর্ক গড়তে ভাষার ভূমিকা অপরিসীম। ভারতের বৈচিত্র্যের মাঝে ঐক্য রক্ষায় হিন্দি উল্লেখযোগ্য হলেও, স্থানীয় ভাষাই আমাদের পরিচয় ও সংস্কৃতির ভিত্তি।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র নেতৃত্বে জাতীয় শিক্ষানীতি ২০২০-এ মাতৃভাষার ওপর জোর দেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। সম্মেলনে প্রায় ৩ হাজার প্রতিনিধি বিভিন্ন রাজ্য থেকে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *