Churaibari তে ফের আতঙ্ক ছড়াল পাথরবোঝাই ডাম্পার। শনিবার রাতে শনিছড়া বাজার সংলগ্ন ৮ নম্বর অসম–আগরতলা জাতীয় সড়কে দ্রুতগতির একটি ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় জেঠু–ভাইপোর। নিহতরা হলেন বাগবাসা গ্রাম পঞ্চায়েতের তপন দাম (৫৩) ও তাঁর ভাইপো আয়ুষ দাম (১৪)। দুর্ঘটনার পর ডাম্পারটি পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজন ঘটনাস্থলেই ও অপরজন পরে মারা যান।ঘটনার পর পুলিশের দেরিতে পৌঁছনোয় ক্ষুব্ধ জনতা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। রাতভর উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বেপরোয়া ডাম্পার চলাচল বন্ধের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। পরে পুলিশ অভিযুক্ত ডাম্পার ও চালককে আটক করে। ঘটনায় শোক ও ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা।
