Headlines

মোহরছড়া বাজারে অবৈধ বিলিতি মদের কারবারে পুলিশের হানা, গ্রেপ্তার দোকান মালিক

অবৈধ মদের কারবারের বিরুদ্ধে ফের সক্রিয় কল্যাণপুর থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার দুপুরে মোহরছড়া বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় দোকানের মালিককে গ্রেপ্তার করা হয়েছে।জানা গেছে, শুক্রবার দুপুর প্রায় ১টা নাগাদ অবৈধভাবে বিলিতি মজুত রাখার খবর পায় কল্যাণপুর থানার পুলিশ। এরপর দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ সাব-ইন্সপেক্টর অঞ্জন দেব্বর্মার নেতৃত্বে পুলিশের একটি দল সংশ্লিষ্ট দোকানে অভিযান চালায়। সেখান থেকে উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য ২৫ থেকে ৩০ হাজার টাকা বলে জানিয়েছেন এসআই অঞ্জন দেব্বর্মা।উদ্ধার হওয়া মদ বাজেয়াপ্ত করার পাশাপাশি দোকানের মালিককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করে শুরু হয়েছে পরবর্তী আইনি প্রক্রিয়া। এলাকায় অবৈধ মদের ব্যবসা রুখতে এ ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *