শারদোৎসবের আবহে ঢাকের আওয়াজ, ধূপের গন্ধ আর ভক্তদের প্রার্থনায় মুখর হয়ে উঠেছে আগরতলার ঐতিহ্যবাহী দুর্গাবাড়ি। পঞ্জিকার তিথি অনুযায়ী, এ বছর সপ্তমী পূজা দু’দিন ধরে পালিত হচ্ছে। সেই উপলক্ষে ধর্মীয় রীতি-নীতি ও প্রাচীন ঐতিহ্য মেনে দুর্গাবাড়িতে আয়োজন করা হয় সপ্তমী পূজার।দেবী দুর্গার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে ভক্তরা প্রার্থনা করেন সুখ, শান্তি ও সমৃদ্ধির। উৎসবের এই পবিত্র মুহূর্তে ভক্তি আর আবেগে একাকার হয়ে ওঠেন দর্শনার্থীরা। পরিবারের মঙ্গল কামনা থেকে শুরু করে সকলের ভালো থাকার প্রার্থনা—দেবীর কাছে মনের কথা তুলে ধরতে দুর্গাবাড়িতে সমবেত হন বহু পুণ্যার্থী।ঐতিহ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মেলবন্ধনে আগরতলার দুর্গাবাড়িতে সপ্তমী পূজা শারদোৎসবের আনন্দকে আরও বিশেষ করে তুলেছে।
তিথির টানে দুর্গাবাড়িতে ভক্তদের ভিড়, দু’দিন সপ্তমী পূজা
