Headlines

অফার লেটার পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, বাকি ৭৩৬ জনের নিয়োগের আবেদন TET-2 উত্তীর্ণদের

দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার হাত ধরে TET-2 পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের হাতে তুলে দেওয়া হয় নিয়োগের অফার লেটার। এই উদ্যোগে খুশি চাকরিপ্রার্থীরা আজ মুখ্যমন্ত্রী ও শিক্ষা দপ্তরকে ধন্যবাদ জানান।তবে এখনও ৭৩৬ জন TET-2 উত্তীর্ণ বেকার যুবক-যুবতীর নিয়োগ বাকি রয়েছে বলে জানিয়েছেন প্রার্থীরা। তাঁদের বক্তব্য, যাঁরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের সকলের ভবিষ্যতের কথা বিবেচনা করে বাকি প্রার্থীদেরও একসঙ্গে নিয়োগের ব্যবস্থা করা হোক।চাকরির আশায় দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা এই যুবক-যুবতীরা মুখ্যমন্ত্রীর কাছে মানবিক আবেদন জানিয়েছেন, যাতে বাকি ৭৩৬ জনের নিয়োগ প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করা হয়। এখন তাঁদের আশা, সরকারের ইতিবাচক পদক্ষেপে অবশিষ্ট প্রার্থীদের অপেক্ষার অবসান ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *