Headlines

সীমান্ত সড়কে পড়ে ছিল ২৬.৫ কেজি গাঁজা, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া: সীমান্তবর্তী এলাকায় মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি চালানোর সময় পুলিশের হাতে এল ২৬.৫ কেজি শুকনো গাঁজা। বাতাদোলা ও শ্রীমন্তপুর সীমান্ত সড়কের বিভিন্ন স্থানে টহলদারির সময় দাবিদারহীন অবস্থায় এই গাঁজা উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৩ লক্ষ ২৫ হাজার টাকা।পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত টহলদারির সময় বিভিন্ন জায়গায় পড়ে থাকা গাঁজাগুলি নজরে আসে পুলিশের। এরপর আইন মেনে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সেগুলি বাজেয়াপ্ত করা হয়। তবে ঘটনাস্থলে গাঁজার কোনও মালিক বা দাবিদারের সন্ধান মেলেনি।এই গাঁজা কোথা থেকে আনা হয়েছিল, কারা এর সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে সেগুলি সেখানে রাখা হয়েছিল, তা জানতে তদন্ত শুরু করেছে সোনামুড়া থানার পুলিশ। গাঁজার প্রকৃত মালিকের সন্ধান পেতে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।সীমান্তবর্তী এলাকায় এভাবে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হওয়ার ঘটনায় মাদক কারবারের সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের কোনও তথ্য জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *