অভিযোগ উঠেছে, এসডিএম থেকে বিডিও পর্যন্ত একাধিক সরকারি আধিকারিকের জাল সিল তৈরি করে অনৈতিক কারবার চালাচ্ছিল এক যুবক। এই কাজের পিছনে অন্য কারও যোগসাজশ রয়েছে কি না, কিংবা কোনও প্রভাবশালী মহলের মদত ছিল কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই ওই যুবককে আটক করেছে পুলিশ।ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত কতদূর এগোয়, এখন সেদিকেই নজর। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন পেঁচারথল থানার পুলিশ অফিসার পঙ্কজ বর্মন।
এসডিএম-বিডিওর জাল সিল বানিয়ে রমরমা কারবার! পেঁচারথলে পুলিশের জালে যুবক
