হাসপাতালে চিকিৎসা করাতে কিংবা রোগীর পাশে থাকতে এসে গাড়ি হারানোর ঘটনা নিঃসন্দেহে আতঙ্কের। এবার জিবি হাসপাতাল চত্বর থেকে চুরি হয়ে যাওয়া একটি এনফিল্ড বাইক ও একটি এনটর্ক স্কুটি উদ্ধার করল এনসিসি থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, চুরি যাওয়া দুটি গাড়ির খোঁজে তল্লাশি চালিয়ে এয়ারপোর্ট সংলগ্ন এলাকা এবং জিবি হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে সেগুলি উদ্ধার করা হয়।গাড়ি দু’টি ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই স্বস্তি ফিরেছে মালিকদের মধ্যে। পুলিশের পক্ষ থেকে উদ্ধার হওয়া বাইক ও স্কুটি মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।তবে ঘটনার সঙ্গে জড়িতদের এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। চোরদের শনাক্ত করতে হাসপাতাল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ফুটেজের সূত্র ধরে অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।গাড়ি উদ্ধার হওয়ায় কিছুটা স্বস্তি মিললেও হাসপাতাল চত্বরের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে আরও নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠছে।
জিবি হাসপাতাল থেকে চুরি যাওয়া বাইক-স্কুটি উদ্ধার, স্বস্তি ফিরল মালিকদের
