Headlines

পূজার আগে নিরাপত্তায় জোর, ক্লাব সদস্যদের সঙ্গে পুলিশের বৈঠক

দুর্গাপূজাকে ঘিরে শহরে উৎসবের আমেজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আর সেই উৎসব যাতে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই প্রস্তুতি শুরু করেছে পুলিশ-প্রশাসন।দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম থানার এলাকার বিভিন্ন ক্লাবের সদস্যদের নিয়ে মুক্তধারায় অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে পুজোর দিনগুলিতে আইনশৃঙ্খলা বজায় রাখা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয় নিয়ে আলোচনা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম থানার ওসি, সদর এসডিপিও, ট্রাফিক ডিএসপি-সহ পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। ক্লাব সদস্যদেরও পুজোর সময় পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানানো হয়।পুলিশের বার্তা স্পষ্ট—উৎসব হোক আনন্দের, আর সেই আনন্দের পথে যেন কোনও অপ্রীতিকর ঘটনা বাধা হয়ে না দাঁড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *