ভোট গণনার ব্যস্ততার মধ্যেই ঘটে গেল আতঙ্কের ঘটনা। থলিবাড়ি গণনা কেন্দ্র থেকে ফেরার পথে আইজি আইন-শৃঙ্খলা মনচাক ইপ্পারের গাড়ি লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।হঠাৎ হামলায় মুহূর্তের মধ্যেই তৈরি হয় আতঙ্কের পরিবেশ। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান আইজি মনচাক ইপ্পার। ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।গণনাকেন্দ্র থেকে ফেরার পথে একজন শীর্ষ পুলিশ আধিকারিকের গাড়িতে এমন হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং হামলার পেছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
থলিবাড়ি গণনা কেন্দ্র থেকে ফেরার পথে হামলা, অল্পের জন্য রক্ষা আইজি আইন-শৃঙ্খলা মনচাক ইপ্পার!
