Headlines

রামচন্দ্রঘাট TSR ষষ্ঠ বাহিনীর পুজোয় ব্যাঙ্গালোরের মন্দিরের আদলে মণ্ডপ, বাজেট ১০ লক্ষাধিক

দুর্গাপুজো মানেই নতুনত্বের হাতছানি। সেই চেনা উৎসবের আবহে এবারও খোয়াইবাসীর নজর কাড়তে প্রস্তুত রামচন্দ্রঘাটস্থিত TSR ষষ্ঠ বাহিনীর সদর কার্যালয়। ১০ লক্ষাধিক টাকার বাজেটে সেখানে তৈরি হচ্ছে ব্যতিক্রমী দুর্গাপুজোর মণ্ডপ।এবারের মূল আকর্ষণ ব্যাঙ্গালোরের ‘Art of Living’-এর রবি শংকরজির মন্দিরের আদলে নির্মিত মণ্ডপ। বাহিনীর জওয়ানদের নিজেদের হাতের পরিশ্রমেই ধীরে ধীরে রূপ নিচ্ছে এই বিশেষ মণ্ডপ। প্রতিদিন ডিউটির পাশাপাশি প্রায় ৩০ থেকে ৪০ জন জওয়ান একসঙ্গে নির্মাণকাজে অংশ নিচ্ছেন।অন্যদিকে, প্রতিমা তৈরির দায়িত্বে রয়েছেন লালছড়ার শিল্পী সুশীল রুদ্র পাল। তাঁর হাতেও চলছে দেবী দুর্গার প্রতিমা নির্মাণের শেষ মুহূর্তের প্রস্তুতি।পুজোকে ঘিরে ইতিমধ্যেই বাহিনীর সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। TSR ষষ্ঠ বাহিনীর কমান্ড্যান্ট রাজীব সূত্রধর সেনগুপ্ত পুজোর দিনগুলিতে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি মণ্ডপসজ্জা ও পুজোর প্রস্তুতি নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন বাহিনীর আধিকারিক সুপ্রিয় বাবু।জওয়ানদের শ্রম, শিল্পীর নিপুণতা আর অভিনব ভাবনায় এবার রামচন্দ্রঘাট TSR ষষ্ঠ বাহিনীর দুর্গাপুজো কতটা নজর কাড়ে, সেই অপেক্ষাতেই এখন খোয়াইবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *